টুইটার কিনতে চায় থমা ব্রাভো

১৬ এপ্রিল, ২০২২ ২০:৫৪  
প্রাইভেট ইক্যুইটি ও গ্রোথ ক্যাপিটাল ফার্ম থমা ব্রাভো এলপি টুইটারকে কেনার আগ্রহ দেখিয়েছে। তবে এজন্য কী পরিমান খরচ করতে পারবে প্রতিষ্ঠানটি সেই তথ্য প্রকাশ করেনি। খবর রয়টার্স। সম্প্রতি টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ৪৩ বিলিয়ন ডলারে টুইটারকে অধিগ্রহণে আগ্রহের কথা জানিয়েছেন। এর পরপরই গত শুক্রবার থমা ব্রাভোর পক্ষ থেকে টুইটারের সাথে অধিগ্রহণের বিষয়ে আলাপ হয়েছে এমন খবর জানিয়েছেন বিষয়টির সাথে সম্পৃক্ত সূত্রগুলো। গত ডিসেম্বরের হিসাব অনুযায়ী থমা ব্রাভোর সম্পদের পরিমান ১০৩ বিলিয়ন ডলার। সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই টুইটারকে সম্ভাব্য অধিগ্রহণে আগ্রহের কথা জানিয়েছে কোম্পানিটি। বিষয়টি গোপনীয় হওয়ায় থমা ব্রাভো ঠিক কতো অর্থ ব্যয় করতে ইচ্ছুক এই অধিগ্রহণে সেটি জানা যায়নি। আদৌ এই চুক্তি সম্পন্ন হবে কিনা সেটিরও নিশ্চয়তা নেই। এ বিষয়ে থমা ব্রাভো কিংবা টুইটারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি